জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নান্দাইলে ৮ দিনব্যাপী আরবি ও বাংলা সুন্দর হস্তলিপি কোর্স সমাপ্ত


ময়মনসিংহের নান্দাইলে ৮ দিনব্যাপী আরবি ও বাংলা সুন্দর হস্তলিপি কোর্স শুক্রবার শেষ হয়েছে।


খারুয়া মদীনাতুল উলূম মাদরাসার উদ্যোগে গত ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী খারুয়া মদীনাতুল উলূম মাদরাসায় আরবি ও বাংলা সুন্দর হস্তলিপি কোর্স শুরু হয়।


কোর্সটির মাধ্যমে খারুয়া মদীনাতুল উলূম মাদরাসার কিতাব বিভাগের ১২০ জন শিক্ষার্থীদের সুন্দর করে আরবী ও বাংলা লেখার অনুশীলন দেয়া হয়।চারজন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ করান।


প্রশিক্ষণার্থী মনির হোসাইন ও জহিরুল ইসলাম বলেন হাতের লেখা প্রশিক্ষণের মাধ্যমে আমরা হাতের লেখা সুন্দর করার কৌশল শিখতে পেরেছি। আগের লেখার চেয়ে আমাদের হাতের লেখা অনেক সুন্দর হয়েছে।


কোর্সটি সম্পর্কে প্রশিক্ষক মাওলানা তানভীর আহাম্মেদ বলেন, হস্তলিপি সুন্দর করা প্রতিটা শিক্ষার্থীদের জন্যে অত্যাবশ্যক। পড়া যেমন জরুরী,লেখাটাও জরুরী। সুন্দর হাতের লেখা পরীক্ষায় ভালো ফলাফল করাসহ জীবনের অনেক ক্ষেত্রেই সফলতার মাধ্যম হিসেবে ধরা হয়। আমি আশা করি, কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।


খারুয়া মদীনাতুল উলূম মাদরাসার মোহতামিম মাওলানা কাজী আব্দুস সাত্তার বলেন,আমার মাদ্রাসার কিতাব বিভাগের ১২০ জন ছাত্র আরবি ও বাংলা সুন্দর  হস্তলিপি কোর্সে অংশগ্রহণ করে।৪ জন প্রশিক্ষকের মাধ্যমে তারা সুন্দর হস্তলিপি আয়ত্ত করতে সক্ষম হয়েছে।

Tag
আরও খবর