জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নান্দাইলে মিষ্টি আলু চাষে ব্যস্ত কৃষক

ছবি : © দৈনিক দেশচিত্র


ময়মনসিংহের নান্দাইলে অল্প পুঁজি বিনিয়োগ করেই বেশী লাভের আশায় মিষ্টি আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।মিষ্টি আলু থেকে ভালো লাভের আশা করছেন তাঁরা।


মিষ্টি আলু চাষাবাদে তেমন একটা সার প্রয়োগ করতে হয় না বলে খরচ কম। এ ফসলে তেমন কোনো রোগ বালাইও দেখা যায় না। আলু চাষে অল্প পুঁজি ও শ্রমে অধিক লাভ পাওয়া যায়।


কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় মিষ্টি আলুর চারা বপন। ফাল্গুন মাসের প্রথম দিকে থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ব হয় এবং এসব আগাম জাতের আলু তোলা শুরু হয়। চৈত্র ও বৈশাখ মাসে এখানকার মাঠে আবাদকৃত আলু তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন চাষিরা।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। বীরবেতাগৈর চরবেতাগৈর ও খারুয়া ইউনিয়নের চরাঞ্চলে মিষ্টি আলুর চাষ বেশী হয়েছে।সাধারণত বালু মাটিতে আলুর ফলন ভালো হয়।


সরেজমিন উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামে গিয়ে দেখা গেছে, খেতজুড়ে দলবেঁধে মিষ্টি আলুর চারা রোপন করছেন কৃষকরা।সারিবদ্ধভাবে রোপন করছেন মিষ্টি আলুর চারা।কেউ কেউ আলু ক্ষেত পরিচর্যা করছেন।


বীরকামট খালী গ্রামের কৃষক মো.চান মিয়া ১৫ শতক জমিতে,মকবুল ২৫ শতক,বাহার উদ্দিন ১০ শতক এবং ইলিয়াস ১৫ শতক জমিতে মিষ্টি আলুর চারা লাগিয়েছেন।



কৃষক মো.চান মিয়া বলেন,আমি ১৫ শতক জমিতে মিষ্টি আলু চাষ করছি।আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাইয়াম। 


মো.মকবুল হোসেন বলেন,আমি ২৫ শতক জমিতে মিষ্টি আলু লাগাইছি। মিষ্টি আলু চাষে খরচ কম হয়।


মো.বাহার উদ্দিন ও ইলিয়াস মিয়া বলেন প্রতিবছর মিষ্টি আলু চাষ করি।এবারো আলু লাগাইছি। চৈত্র মাসে আলু তুলবো।তারা জানান, ১০ শতকে ২৫ মন আলু হয়।


নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বলেন,চলতি বছর উপজেলায় ৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।মিষ্টি আলু চাষে সময় লাগে কম এবং ফলনও ভালো হয়।


কৃষি কর্মকর্তা আরো বলেন,বাড়ির আশপাশে আনাচে-কানাচে ও পতিত জমিতে মিষ্টি আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে।

আরও খবর