জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আগুনে পুড়ে ব্যবসায়ীদের স্বপ্ন ছাই


হঠাৎ লাগা আগুনে চোখের সামনে স্বপ্নের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নও সেই সঙ্গে পুড়ে গেল।সারা জীবনের পুঁজি এবং উপাজর্নের একমাত্র অবলম্বন চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল তাদের। দেখা ছাড়া কিছুই যেন করার ছিলনা তাদের। এখন শুধুই আক্ষেপ। 


ময়মনসিংহের নান্দাইলে বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী দক্ষিণ বাজারে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় এই  অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 


খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা  চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 


এসময় দুটি ফার্মেসি,দুটি কসমেটিকসের দোকান ও একটি অটোরিকশা সার্ভিসিং দোকান আগুনে পুড়ে মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাজারের সভাপতি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,মো.নজরুল ইসলাম, নাসির উদ্দিন,মানিক মিয়া,রাসেল মিয়া, এবং মিজানুর রহমান মিন্টু। 


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে বাজারের অটোরিকশা সার্ভিসিং দোকানে প্রথম আগুন লাগে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে।পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 


নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোরশেদ আলী প্রধান জানান,রাত ১টার দিকে  আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।


অটোরিকশা সার্ভিসিং দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 


সরেজমিনে শনিবার(২৪ সেপ্টেম্বর) সকালে বীরকামট খালী দক্ষিণ বাজারে গিয়ে দেখা যায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।খবর পেয়ে শত শত মানুষ ছুটে আসছেন।


কসমেটিকস ও লাইব্রেরি দোকানের মালিক মো. নজরুল ইসলাম বলেন, আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। ঘরটি নির্মাণ করতে খরচ হয়েছিল ১৫ লাখ টাকা।কিন্তু আগুনে সব পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।


আরেক কসমেটিকস দোকানদার নাসির উদ্দিন বলেন,‘আমার দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। বীরকামট খালী দক্ষিণ বাজারের  সভাপতি মো. আব্দুস সাত্তার বলেন,সব মিলিয়ে আগুনে অন্তত ১কোটি টাকার ক্ষতি হয়েছে।’

Tag
আরও খবর