জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

"এসো মুখে হাসি ফুটাই" এর উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের সংবর্ধনা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাজকাশারা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিবুর রহমান ও মুয়াজ্জিন ক্বারী আলাল আহমেদ কে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিবুর রহমান ও মুয়াজ্জিন ক্বারী আলাল আহমেদ'কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে 'এসো মুখে হাসি ফুটাই' সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা এডমিন সাংবাদিক সেলিম উদ্দিন।


দীর্ঘ ৫ বছর বাজকাশারা জামে মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমাম ও মুয়াজ্জিন সাহেব কে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায়কালে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।


বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার বাজকাশারা জামে মসজিদে আসরের নামাজের পরে ইমাম হাফেজ মাওলানা মহিবুর রহমান ও মুয়াজ্জিন ক্বারি আলাল আহমেদ এর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


৬নং কুর্শি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন বলেন, আমার জানামতে ৫ বছর দায়িত্ব পালনকালে এক দিনও ছুটি নেননি ইমাম। আমাদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবকে সংবর্ধনার মাধ্যমে সন্মানি দিয়ে বিদায় দেওয়ায় সত্যিই ভালো লাগলো। এজন্য তিনি সাংবাদিক সেলিম উদ্দিন ও এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। 

বিদায়কালে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। 



বাজকাশারা জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী মাস্টার সোহেল আহমদ বলেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহিবুর রহমান দীর্ঘ ৫ বছর তাদের মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং মুয়াজ্জিন ক্বারি আলাল আহমেদ তিনি তাদের গ্রামেরই একজন, পরম আপনজন হয়ে ছিলেন। মুসল্লী হিসেবে সবাই যেন সকল ইমাম ও মুয়াজ্জিন সাহেবের সঙ্গে ভালো ব্যবহার সবসময় করি এ আহবান জানানোর পাশাপাশি এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠন কে মোবারক বাদ জানান তিনি। 


তিমির পুর জামেয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার শিক্ষক হাফেজ লুৎফুর রহমান জানান, একজন ইমাম সমাজের নেতা। তার এমন সম্মান ও বিদায়ী সংবর্ধনা দিয়ে খুবই প্রশংসনীয় কাজ করেছেন এসো মুখে হাসি ফুটাই সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা এডমিন সাংবাদিক সেলিম উদ্দিন আগামীতে ও এই সংগঠন'টি যেন ভালো কাজে এগিয়ে আসে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের মুসল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

• এস/এস/দেশচিত্র

আরও খবর