জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মনপুরা সরকারি কলেজের সুমাইয়া জাহান কেয়া উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত


মোঃ ফজলে রাব্বী, মনপুরা প্রতিনিধি।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ভোলার মনপুরা উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মনপুরা সরকারি কলেজের মেধাবী ছাত্রী সুমাইয়া জাহান কেয়া। পাবলিক পরীক্ষার চমৎকার ফলাফল, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং অনন্য নেতৃত্বের গুণাবলি বিচার করে উপজেলা বাছাই কমিটি তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে কেবল একাডেমিক ফলাফল নয়, বরং শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতির হার, সংগীত, খেলাধুলা, আবৃত্তি, সৃজনশীল লেখা, গার্লস গাইড এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণের মতো বহুমুখী বিষয়কে মূল্যায়নের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এছাড়াও ডিজিটাল লিটারেসি, নৈতিক দৃঢ়তা এবং উপস্থিত বক্তৃতা ও বিতর্কে কেয়ার পারদর্শিতা তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।

সুমাইয়া জাহান কেয়ার এই সাফল্যে মনপুরা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তার এই অর্জনের পেছনে কলেজের পিতৃসমতুল্য শিক্ষকদের নিরলস পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও তদারকি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সুধী সমাজের মতে, কোনো প্রকার চাটুকারিতা বা অনিয়মের ঊর্ধ্বে থেকে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে মূল্যায়ন করার এই ধারা মনপুরার শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষার মানোন্নয়নে এই স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

নিজের এই অর্জনে উচ্ছ্বসিত সুমাইয়া জাহান কেয়া। তিনি তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তার সকল শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে কলেজের যে সকল শিক্ষক তাকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছেন, তাদের প্রতি তিনি বিশেষভাবে ঋণী।

ভবিষ্যতে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে কেয়া সকলের দোয়া

চেয়েছেন।

Tag
আরও খবর