জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গোৎসব এবং জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিতে মনপুরায় আগমন করেন ভোলা ৪ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।


আজ ২৯ সেপ্টেম্বর সোমবার মনপুরায় কয়েকটি পুজা মণ্ডপ পরিদর্শন এবং জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবীদের ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন ।

ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম বলেছেন,যেসব রাজনৈতিক দল দেশের উন্নয়নে কোনো অবদান রাখেনি, তাদের জনগণের কাছে ভোট চাওয়ারও কোনো অধিকার নেই।

আজ ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে মনপুরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন সহ স্থানীয় পথসভায় তিনি বক্তব্যে এ মন্তব্য করেন।

নাজিমুদ্দিন আলম বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রকৃত উন্নয়নবান্ধব দল ও নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। মানুষ আজ উন্নয়ন চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়। যারা শুধু ক্ষমতায় থেকে লুটপাট করেছে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে।”

তিনি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতির বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে এটাই আমাদের লক্ষ্য।

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর