জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নরসিংদীতে এক মেয়ের দুই প্রেমিক, দ্বন্দ্বের জেরে নিহত প্রথম প্রেমিক।

নরসিংদীতে এক মেয়ের দুই প্রেমিক, দ্বন্দ্বের জেরে নিহত প্রথম প্রেমিক। নরসিংদীর মনোহরদীতে এক স্কুলছাত্রীর টিকটকের আইডি পাসওয়ার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে আরেক প্রেমিকের ছুরিকাঘাতে আহত মো: শরিফ (২১) নামে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে)বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত মো: শরিফ চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এর আগে গত সোমবার বিকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনপুর গ্রামে শাকিল মিয়া নামে এক স্কুলছাত্রের ছুরিকাঘাতে সে আহত হয়। 


অভিযুক্ত শাকিল মিয়া চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মো: শরিফের। শরিফ প্রবাসে চলে যাওয়ার পর নতুন করে শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই ছাত্রী। এই জেরে তার টিকটক আইডি ও পাসওয়ার্ড জেনে ওই আইডি থেকে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ছাত্রীর ভিডিও আপলোড করে আসছিল স্কুলছাত্র শাকিল। পরে মো: শরিফ দেশে ফেরার পর আবারও তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই ছাত্রী।


গত সোমবার বিকালে একই এলাকার প্রবাস ফেরত মো: শরিফ এসব ভিডিও না ছাড়াসহ আইডির পাসওয়ার্ড ফেরত চাইলে শাকিলের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়। এসময় শরীফ ও তার সহযোগীরা শাকিলকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল এলোপাতারি ছুরিকাঘাতে শরিফকে আহত করে।


স্থানীয়রা আহত শরিফকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর তার মৃত্যু হয়।


আরও খবর