কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কি.মি সড়ক পথের বেহালদশা হয়েছে। খানা-খন্দে ভরা ওই ২০ কি.মি সড়ক অতিক্রম করতে সব ধরনের যানবাহনকে দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছে।দুর্ঘটনা ঘটছেও অহরহ। ২/৩ বছর অন্তর অন্তর সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছেনা। ফলে চরম ভোগান্তি কোনো ভাবেই যেন দুর হচ্ছেনা এ মহাসড়কে।


‎বাগেরহাট সড়ক ও জনপথ কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সুত্র জানায়, আনুমানিক বিগত ১৯৮০ সালে বাগেনহাটের কাটাখালি থেকে মোংলা বন্দর পর্যন্ত মোট ৩৪কি.মি. দৈর্ঘের এ মহাসড়কটি নির্মান করা হয়। এর মধ্যে খুলনা থেকে দিগরাজ পর্যন্ত ৩০ কি. মি.সড়ক আব্দুল মোনেম লিমিটেড ও আব্দুল জব্বার কনস্ট্রাকশনস নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান করেন।


‎দিগরাজ থেকে মোংলা বন্দর পর্যন্ত ১০ কি.মি. সড়ক নির্মান করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। এ সড়কটি নির্মানের পর মোংলা বন্দরের সাথে নৌপথে আমদানী- রপ্তানী নির্ভর পন্য পরিবহন অনেকটা কমে আসে। এখন অধিকাংশ আমদানী রপ্তানী পন্যে এ মহাসড়ক দিয়ে হয়।


‎সূত্রমতে, এ মহাসড়কটি নির্মানের আনুমানিক ৩০ বছর পর প্রথম দফায় সংস্কার করা হয়। এরপর প্রতি দুই তিন বছর অন্তর অন্তর সড়কটি সংস্কার করছে সড়ক বিভাগ। সংস্কার করতে করতে ভুমি থেকে সড়কের উচ্চতা এক থেকে দেড় ফুটের মতো বেড়ে গেছে। বাগেরহাট সড়ক বিভাগের সাথে সংশ্লিষ্ট এমন একজন বলেন প্রথম যখন এ মহাসড়কটি নির্মান করা হয় তখন অত্যন্ত মজবুত ও টেকসই ভাবে কার্পেটিং করা হয়।

‎পরবর্তীতে যতবার ওই কার্পেটিং এর উপর পুনঃ কার্পেটিং করা হয়েছে তা দীর্ঘস্থায়ী হয়নি। তিনি যুক্তি দেখিয়ে বলেন একটি মজবুত লেয়ারের উপর যখনি দুর্বল কার্পেটিং করা হচ্ছে তখন তা দাড়াচ্ছেনা। কিছুদিন যেতে না যেতেই ভারী যানবাহন চলাচল করায় সেই কার্পেটিং উঠে খানা খন্দকে পরিনত হচ্ছে।


‎এখন দিগরাজ বাজার থেকে মোংলা বন্দর পর্যন্ত খানা খন্দকে ভরা ১০ কি.মি. সড়কের বেহালদশা হয়েছে। বেলাই সেতু থেকে কাটাখালি পর্যন্ত প্রায় ১০ কি.মি সড়কে ছোট-বড় খানা খন্দকে পরিনত হয়েছে। সব মিলে এ মহাসড়কের ২০ কি.মি. সড়কের বেহাল দশা হয়েছে। তবে এবছর দিগরাজ থেকে বেলাই সেতু পর্যন্ত মাত্র সাড়ে ৬ কি.মি. সড়ক সংস্কার করেছে বাগেরহাট সড়ক বিভাগ।


‎বাগেরহাট সড়ক ও জনপথ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের একটি মোবাইল ট্রাক মেইনটেইনস এ নিয়োজিত আছে। কাটাখালি থেকে দিগরাজ পর্যন্ত যেসব স্থান ক্ষতিগ্রস্ত আছে সেই সব স্থান মেরামত করছে। তিনি আরও বলেন, সড়কটি লবনাক্ত ও উপকুলীয় এলাকায় হওয়ায় অনেক সময় বন্যা অথবা জলোচ্ছাসের ক্ষতি হয়। এ কারনে কার্পেটিং লেয়ার উঠে খানা খন্দ হয়েছে। তাছাড়া দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় কাটাখালি থেকে মোংলা বন্দর পর্যন্ত চার লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।


‎মোংলা বন্দর কর্তৃপক্ষ জানান, আমদানী রপ্তানী বানিজ্য সচল রাখতে সড়কের সংস্কার কাজ চলমান চলমান আছে। এবারের বর্ষা মৌসুম শেষে শূষ্ক মৌসুমে পুরোপুরি সংস্কার করা হবে।


আরও খবর




‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

৫ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে