মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

‎সুন্দরবনে অস্ত্রসহ দস্যু সর্দার মেজো জাহাঙ্গীর গ্রেপ্তার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


‎সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোররাতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট ক্যাম্প সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


‎কোস্টগার্ড সূত্র জানায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সশস্ত্র দস্যুতা এবং জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।


‎মঙ্গলবার সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মুহাম্মদ নাফিস জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে দস্যু দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ ও ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই কুখ্যাত দস্যু সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে।


‎সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও খবর


‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ

৫ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে