সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

‎মোংলায় স্বাধীনতা দিবসে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

‎নৌবাহিনী ও কোস্ট গার্ড পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি উপলক্ষে নৌবাহিনীর দিগরাজ নেভাল জেটিতে যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর এবং কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

‎বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে এসব যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন।

‎পরিদর্শনকালে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা আগত দর্শনার্থীদের জাহাজগুলোর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং অপারেশনাল কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।

‎এতে দর্শনার্থীরা দেশের সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় এসব জাহাজের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
‎যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

আরও খবর