সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

‎সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে অপহৃত জেলে, মুক্তিপণ দাবি ‎

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎মুক্তিপণের দাবিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঁকড়া ধরার সময় এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
‎সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
‎‘আল আমিন বাহিনী’ পরিচয়ে ১৬ মার্চ রাত ১০টার দিকে ওই জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে মিজান শেখ (৪০)।

‎অপহৃতের সঙ্গে থাকা তার চাচাতো ভাই জেলে আল আমিন শেখ ফিরে এসে জানান, তারা বৈধ পাশ সংগ্রহ করে মাছ ও কাঁকড়া শিকারের জন্য বনে যান। ১৪ মার্চ তারা সুন্দরবনে প্রবেশ করেন। একপর্যায়ে মাছ ও কাঁকড়া শিকারের জন্য সুন্দরবনের একটি খালে অবস্থান করছিলেন তারা। এ সময় ‘আল আমিন বাহিনী’ পরিচয় দেওয়া বনদস্যুরা তাদের ঘিরে ফেলে। পরে নৌকা থেকে জেলে মিজান শেখকে তুলে নিয়ে যায়। তবে তার সঙ্গে থাকা চাচাতো ভাই আল আমিন শেখকে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়, যাতে তিনি বাড়িতে গিয়ে মুক্তিপণের টাকা সংগ্রহের খবর দিতে পারেন। অপহৃত মিজান শেখকে মুক্তির জন্য ৬০ হাজার টাকা দাবি করা হয়।

‎এ ঘটনায় অপহৃতের বড় ভাই হুমায়ন শেখ (৫৫) মোংলা থানায় অজ্ঞাতনামা ‘আল আমিন বাহিনী’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎তিনি আরও জানান, তার ছোট ভাই ঋণ করে বনে গিয়েছিলেন। এখন একদিকে যেমন মাছের চালান তুলতে পারছেন না, অন্যদিকে মুক্তিপণের টাকা জোগাড় করে তাকে ছাড়িয়ে আনতে হচ্ছে। বনদস্যুরা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে রয়েছেন।

‎এ বিষয়ে মোংলা থানার ডিউটি অফিসার এএসআই মহরমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো থানায় এ ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। তবে অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে কিনা, তা খোঁজ নিয়ে পরে জানানো হবে।

আরও খবর