নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

‎সুন্দরবনে ঈদ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা, বনরক্ষীদের ছুটি বাতিল

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ



‎ঈদের ছুটিতে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে,সবধরনের ছুটি বাতিল করা হয়েছে বনরক্ষীদের।


‎আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে প্রাণপ্রকৃতি সুরক্ষায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্যপ্রাণী শিকার, বিষ দিয়ে মাছ ধরা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় বন বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা এবার ঈদের দীর্ঘ ছুটিতেও কর্মস্থল ত্যাগ করবেন না।


‎বন বিভাগ জানিয়েছে, প্রতি বছর ঈদের সময় সুন্দরবনে চোরাশিকারী চক্র হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের চেষ্টা করে। পাশাপাশি এক শ্রেণির অসাধু জেলে বিষ দিয়ে মাছ ধরার অপচেষ্টা চালায়।


‎এছাড়া মার্চ থেকে মে মাসের মধ্যে বনাঞ্চলের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

‎গত বছর ২২ মার্চ চাঁদপাই রেঞ্জের তেইশেরছিলা ও কলমতেজী এলাকার বনে দস্যুদের দেওয়া আগুনে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার গাছপালা পুড়ে যায়। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার ঈদের ছুটিতে বনরক্ষী ও কর্মকর্তারা স্বেচ্ছায় ছুটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


‎জানাগেছে,ঈদ উপলক্ষে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগ রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বনবিভাগ। চোরা শিকারি ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রুখতে বনরক্ষী ও কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে । হরিণ শিকার ও বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


‎প্রধান নিরাপত্তা ব্যবস্থা ও পদক্ষেপসমূহ:
‎ছুটি বাতিল: সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের সকল বন কর্মকর্তা ও বনরক্ষীর ছুটি বাতিল করা হয়েছে ।

‎সার্বক্ষণিক টহল: বনরক্ষীরা বনের অভ্যন্তরে নিয়মিত ও বিশেষ টহল জোরদার করেছেন ।
‎রেড অ্যালার্ট: চোরা শিকারিদের তৎপরতা নিয়ন্ত্রণে বনের বিভিন্ন পয়েন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

‎বিশেষ নজরদারি: হরিণ শিকারি চক্র ও বিষ প্রয়োগ করে মাছ শিকারিদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎অগ্নিকাণ্ড প্রতিরোধ: শুকনো মৌসুমে ঈদের ছুটিতে বনের ক্ষতি বা অগ্নিকাণ্ড ঠেকাতে বনরক্ষীরা সতর্ক অবস্থায় থাকবেন। 

‎গত বছরের অভিজ্ঞতায়, ঈদের ছুটির সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে সুন্দরবনের ক্ষতি করতে না পারে, সেজন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।


‎সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

‎পাশাপাশি বনরক্ষীরা সুন্দরবনসংলগ্ন এলাকার লোকজনকে সচেতন করতে বিভিন্ন স্থানে প্রচার–প্রচারণা চালাচ্ছেন। নামাজের সময় মসজিদেও অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


‎পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণী শিকার রোধ, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বনরক্ষীরা এবার ঈদের দীর্ঘ ছুটি ভোগ করবেন না।


‎তিনি বলেন, এই সময়ে বন অপরাধ নিয়ন্ত্রণে বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১০ ঘন্টা ২৯ মিনিট আগে