উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

‎মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৯,ঝুঁকিপূর্ণ ৩১

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন ঘনিয়ে যত ঘনিয়ে  আসছে ভোটারদের উদ্বেগ তত বাড়ছে। এরমধ্যে বাগেরহাটের মোংলায় ৫২টি  ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) এবং ৯টি অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সাধারণ তালিকায় রাখা হয়েছে মাত্র ১২টি কেন্দ্রকে। এসব কেন্দ্রে ভোট দেবেন ১ লাখ ২৩ হাজার ৭৩৫ জন ভোটার।

‎মোংলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্বের নির্বাচনি সহিংসতা, যাতায়াত সমস্যা ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে।

‎তিনি আরও জানান, অধিক ঝুঁকিপূর্ণ যে ৯টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলো হলো- সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা, দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, দিগরাজ মহাবিদ্যালয়, দক্ষিণ চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন ইউনিয়ন পরিষদ।

‎এছাড়া ৩১ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের রয়েছে- মাকড়ডোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি আদর্শ একাডেমি, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (ফ্যাসিলিটিস ভবন-১), মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (ফ্যাসিলিটিস ভবন-২), মোংলা বন্দর ইসলামী আদর্শ বহুমুখী কাওমী মাদ্রাসা, সেন্ট পলস হাই স্কুল, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যারবাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপালীরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপাই পীর মেছের শাহ দাখিল মাদ্রাসা, চাঁদপাই মেছের শাহ মাধ্যমিক বিদ্যালয়, মাকড়ডোন আবাসন প্রকল্প কমিউনিটি সেন্টার, আলহাজ¦ কোরবান আলী আলীম মাদ্রাসা, চাঁদপাই ইউনিয়ন পরিষদ কার্যালয়, কানাইনগর আয়সা সিদ্দিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাইনমারী সেন্ট মেরিজ প্রাথমিক বিদ্যালয়, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনইলতলা এবিএস দাখিল মাদ্রাসা, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াতলা চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজভাট্রি মাধ্যমিক বিদ্যালয়, বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও নেয়া হয়েছে।

‎মোংলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি জানান, ভোটারদের মাঝে স্বস্তি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ, নৌবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা। তিনি বলেন, এবারের নির্বাচনি দায়িত্বে থাকবেন ১৫০ জন পুলিশ সদস্য, একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আরও খবর