উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

‎কেস্টগার্ডের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তিতে ভারতে গেলো ২৩ জেলে, বাংলাদেশে এলো ১২৮

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ১২৮ জেলে। দেশের ১২৮ জেলেকে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।

‎অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

‎পরবর্তীতে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলায় কোস্ট গার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
‎উল্লেখ্য, ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯ দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।

আরও খবর