নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিম্নচাপে জলোচ্ছ্বাসে সুন্দরবনে ব্যপক ক্ষয়-ক্ষতি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গাছ-পালার ক্ষতি সাধন সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে করমজল, সুপতি, ভোলা, কটকা ও দুবলা এলাকায় বন বিভাগের পাঁচটি মিষ্টি পানির পুকুর লবণপানিতে নিমজ্জিত হয়েছে। এতে ওই সব এলাকার বন্যপ্রাণীর নিরাপদ পানির উৎস বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া বনের শ্যালার চর এলাকা থেকে পানিতে ভেসে যাওয়া একটি হরিণশাবককে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে দুবলার চর এলাকা থেকে দুটি হরিণের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।

বুধবার (২৮ মে) রাত থেকে শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত টানা বৃষ্টি ও মাঝারি ধরনের ঝোড়ো হাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাঁচটি মিষ্টি পানির পুকুরে লবণপানি ঢুকে গেছে। ফলে বন্যপ্রাণীরা কিছুটা অসুবিধায় পড়েছে।

তিনি বলেন, ‘জলের তোড়ে ভেসে যাওয়া অবস্থায় একটি হরিণশাবক উদ্ধার করা হয়েছে। দুবলার চর থেকে উদ্ধার করা দুটি হরিণের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। ধারণা করছি, লবণপানি খেয়ে বা সাঁতার কাটতে গিয়ে হরিণ দুটির মৃত্যু হয়েছে।’

পুকুরের পানি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘এই পুকুরগুলোর পানি শুধু বন্যপ্রাণী নয়, বন বিভাগের স্টাফরাও ব্যবহার করেন। স্বল্প সময়ের মধ্যে বৃষ্টির পানি মিষ্টি না হলে সেচের মাধ্যমে পুকুরে মিষ্টি পানি সরবরাহ করা হবে।’

বৃহস্পতিবার রাতে দুবলার চর এলাকা থেকে দুটি হরিণের মরদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা।

করমজল, সুপতি, ভোলা, কটকা ও দুবলা এলাকায় বন বিভাগের পাঁচটি মিষ্টি পানির পুকুর লবণ পানিতে নিমজ্জিত হয়েছে।

তবে এবারের ঘূর্ণিঝড়ে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। জেলায় কোনো বসতঘরের ক্ষতি হয়নি।’

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদও জানিয়েছেন,স্থানীয় মৎস্যঘেরের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও খবর