*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

প্লাবিত সুন্দরবনে মৃত ও জীবিত হরিণ উদ্ধার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাব এবং অমাবশ্যার জোয়ারে স্বাভাবিকের কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন।মারা পড়েছে বণ্যপ্রাণী।

এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছে বন্যপ্রাণিরা। বঙ্গোপসাগরের দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।

তাছাড়া শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৯ মে) সুন্দরবনে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সৃষ্ট পরিস্থিতিতে কোথাও কোথাও ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবনে বন বিভাগের বিভিন্ন টহল ফাঁড়ি, অফিস, ব্যারাক।

এরই মধ্যে শেলারচর থেকে একটি হরিণ ভেসে যাওয়ার সময় উদ্ধার করে বনরক্ষীরা। পরে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। তাছাড়া বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে অমাবশ্যার জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৫/৬ ফুট বেশি জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে।

একইভাবে পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আ. সবুর বলেন, জোয়ারের জলোচ্ছ্বাসে কটকার বন ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে যায়।

এ সময় অনেক হরিণ কটকা ফরেস্ট অফিসের পুকুর পাড়সহ  বিভিন্ন উঁচু জায়গায় এসে নিরাপদ আশ্রয় নেয়। ওই এলাকায় কোনো হরিণ মারা যায়নি বলে তিনি জানান।

তবে বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে কোথাও কোথাও ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন।

বৃহস্পতিবার দুপুরে দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে।

আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর