রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দুমাস ধরে কয়েক দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে থানায় মামলা দায়ের হওয়ার পর রাতে অভিযান চালিয়ে সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানার ওসি অনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ৩০ বছর বয়সী এক নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একা ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক যুবককে আজ শুক্রবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও খবর