সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে মোংলার সকল শিক্ষার্থীদের একযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল (Strike) কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। 

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় স্ব স্ব স্কুল/মাদ্রাসা থেকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন।

মিছিল ও মানববন্ধনে মোংলা মহিলা কলেজ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে পৌর মার্কেটের সামনে পথসভা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ‘গাজা জ্বলছে, বিশ্ব চুপ কেন?’, ‘ফিলিস্তিনের শিশুরা, রক্ষা পাক’, ‘ইসরাইলি বর্বরতা, বন্ধ কর’সহ সংশ্লিস্ট নানা স্লোগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘গাজা ইজ ব্লিডিং’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল’, ‘ফ্রি ফিলিস্তিন’সহ নানা প্রতিবাদী স্লোগান। তারা উপজেলা পরিষদের প্রধান ফটক ও পৌর মার্কেটের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা শুধু ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করে। পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জন কর, গণহত্যার বিরুদ্ধে দাঁড়াও- এমন বার্তাও তারা তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।


আরও খবর