দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

সুন্দরবনের শাপলারবিলের আগুন সম্পূর্ণ নিভে গেছে পর্যবেক্ষণ থাকবে আরো

ছবি সংগৃহীত


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন নিভে গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে কোথাও নতুন করে কোনো আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়নি। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার পুরো এলাকা ঘুরে ঘুরে দেখছে। আগুন লাগার স্থানের লতাপাতার নিচেই কোথাও চাপা আগুন রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রেখেছে বনবিভাগ। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুনের এলাকা পর্যবেক্ষণে রাখবে বনবিভাগ। নতুন করে আগুন দেখা না গেলে আজই আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করবে বনবিভাগ।

সোমবার (২৪ মার্চ) রাতভর জোয়ারের পানি তুলে ছিটানোর কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম।

তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন অন্তত চার একরজুড়ে ছড়িয়েছে। এই এলাকার লতাগুল্ম বলা জাতীয় গাছপালা পুড়ে গেছে। গত শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগলে তা নেভানোর কাজ চলার মধ্যে রোববার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার খবর আসে। রোববার রাত থেকে ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে।

রোববার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ শুরু করে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম মঙ্গলবার সকালে বলেন, সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার আসলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বনের আগুনে পানি ছিটানোর কাজ শুরু করে। গভীর রাত পর্যন্ত পানি ছিটানো হয়। পর্যাপ্ত পানি পাওয়ায় আগুনের পুরো এলাকা ভেজানো গেছে। যার কারণে আজ সকালে নতুন কোথাও আগুনের চিহ্ন দেখা যায়নি। বলা যায় আগুন নিভে গেছে। বনের আগুন যেহেতু মাটির নিচ থেকে ছাড়ায় সেকারণে আমরা এখনই পানি ছিটানোর কাজ বন্ধ করছি না। ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছি। দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। নতুন আগুন না থাকলে দুপুরে পরে আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন এই বন কর্মকর্তা।

তিনি আরও বলেন, তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুনে লতাগুল্ম জাতীয় বলা গাছ পুড়ে গেছে। এখানকার আগুনের বিস্তৃতি চার একরের মতো হবে। বনের পৃথক দু’টি আগুনের ঘটনা তদন্ত করতে দু’টি কমিটি আগুনের সূত্রপাত ও বনভূমির ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর তা জানানো হবে।


আরও খবর