নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুন্দরবন রক্ষায় বন্যপ্রাণী অপরাধ দমন ও দূষণরোধ করতে হবে


সুন্দরবন রক্ষায় দূষণরোধ ও বন্যপ্রাণী অপরাধ দমন করতে হবে। সুন্দরবনের নদী খালে বিষ দূষণকারী ও হরিণ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ভূমি দস্যুদের আগ্রাসী মনোভাবের কারনে সুন্দরবনের আয়তন ছোট হয়ে আসছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র’র কয়লা দূষণেও পশুর নদ এবং সুন্দরবন আক্রান্ত। বন্যপ্রাণী অপরাধ দমন এবং বনবিনাশী প্রকল্প ও কার্যক্রম বন্ধ করতে না পারলে সুন্দরবনের অস্তিত্ব থাকবেনা।

শুক্রবার সকালে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে মোংলা সরকারি কলেজেষ ম্যানগ্রোভ বনে  সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ও হরিণ শিকারসহ সকল বন্যপ্রাণী হত্যা বন্ধ এবং বনবিনাশী প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়।

শুক্রবার সকাল ১১টায় বনে অবস্থান কর্মসুচি পালন করা হয়। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি পরিবেশকর্মী মোস্তাফিজুর রহমান মিলন, ধরা’র নেত্রী কমলা সরকার, ছবি হাজরা, সুন্দরবন রক্ষায় আমরা’র ইদ্রি ইমন, পরিবেশকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ডলার মোল্লা, মেহেদী হাসান, মারুফ হাওলাদার, নাজমুল হোসেন প্রমূখ। 

সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে কিন্তু সুন্দরবনকে রক্ষা করবে কে। গরমের দিনে কিছু কিছু এলাকায় অসাধু মাছ ব্যবসায়ীরা হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সুন্দরবনে আগুন লাগিয়ে থাকে। দখল এবং দূষণে সুন্দরবন ভারাক্রান্ত।

 পরিবেশকর্মী মোস্তাফিজুর রহমান মিলন বলেন কয়লা, বিষ এবং প্লাস্টিক দূষণে সুন্দরবনে জীববৈচিত্র ধ্বংস হচ্ছে। আন্তর্জাতিক বন দিবসে সুন্দরবন রক্ষায় আমাদের শপথগ্রহণ করতে হবে। ধরা’র নেত্রী কমলা সরকার বলেন বনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পাশাপাশি সুন্দরবনের বাপারজোন এলাকায় বেপরোয়া শিল্পায়ন রুখতে না পারলে সুন্দরবন রক্ষা করা যাবেনা।


আরও খবর