নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

মোংলায় শিক্ষানুরাগী নেতা শহীদ আব্দুল বাতেন স্মরণসভা


সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় শহীদ আব্দুল বাতেন ছিলেন আপোষহীন যোদ্ধা। তার ত্যাগ ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।১৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আব্দুল বাতেনের ২১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মোংলা নাগরিক সমাজ ও সার্ভিস বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।


সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, খোরশেদ আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, ফাদার রিগণ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ মো. সেলিম, মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, শহীদ আব্দুল বাতেনের সহোদর মো. জসিম উদ্দিন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ আব্দুল বাতেন মোংলাপোর্ট পৌরসভা প্রতিষ্ঠা, শ্রমিক কল্যাণ, শিক্ষার প্রসার এবং সম্প্রীতির সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণ সভা শেষে শহীদ আব্দুল বাতেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ।

উল্লেখ্য, মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোংলা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, খ্যাতিমান শ্রমিক নেতা ও শিক্ষানুরাগী শহীদ আব্দুল বাতেনকে ২০০৪ সালের ১৮ মার্চ নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। তার শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


আরও খবর

‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৯ ঘন্টা ২৭ মিনিট আগে