রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখম


মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আমড়াতলায় এ ঘটনা ঘটে।


প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আমড়তলা গ্রামে বসতভিটার জমি নিয়ে দ্ধন্ধে রবিবার দুপুরে মোস্তাফা হাওলাদার (৭০)কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় প্রতিপক্ষ স্থানীয় মোঃ ইব্রাহিম (৩৫)। এসময় মোস্তফার ছেলে তরিক হাওলাদার (৪০) ঠেকাতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।


পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় তরিকুলের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ওসি জানান।


মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন বলেন, মারামারির ঘটনায় দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তরিকুল হাওলাদার (৪০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।


আরও খবর