সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

মোংলা বন্দরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সসুন্নত রাখতে সমন্বয় সভা


মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে মোংলা বন্দরে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে  বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধনে।

 ১১ ফেব্রুয়ারি,  সকাল ১১ টায়  বন্দরের সভাকক্ষে রিয়ার এডমিরাল শাহীন রহমান, চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর সভাপতিত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী (বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র‍্যাব, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের) প্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও  জনসংযোগ বিভাগের   উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 


 সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) মোঃ কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম। বহিঃসংস্থা থেকে উপস্থিত ছিলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ জিল্লুর রহমান, র‍্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান, কোস্ট গার্ড (দিগরাজ মোংলা) জোনাল কমান্ডার (পশ্চিম জোন) এর প্রতিনিধি কমান্ডার মোঃ সোয়েব, ডিজিএফআই খালিশপুর এর লেফটেন্যান্ট কমান্ডার রিয়াজ, নৌ পুলিশ মোংলা অঞ্চলের অফিসার ইনচার্জ, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড এর সিনিয়র স্টেশন অফিসার, মোংলা থানা'র অফিসার্স ইনচার্জ মোঃ আনিসুর রহমান।

মোংলা  বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন- বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমদানি-রপ্তানি চেইন বজায় রাখার জন্য বন্দর অপরিহার্য। মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর।

এ বন্দরে সিএন্ডএফ স্টিভেডর'স, শিপিং এজেন্ট, শ্রমিকশ্রেণী, বন্দর ব্যবহারকারীসহ বিভিন্ন স্টেইকহোল্ডাররা কাজ করে থাকে। ফলে, বন্দর চ্যানেলের নিরাপত্তা, বন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও বন্দর এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থার উপস্থিত প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।


আরও খবর