জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সন্দ্বীপ ও মহেশখালীতে নৌবাহিনীর অভিযান: বিদেশি অ'স্ত্র'সহ ৩ স'ন্ত্রা'সী আ'টক

চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে আজ রবিবার বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।


বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ভেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদর এবং তার সহযোগী আলাউদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, আদরের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।


অন্যদিকে, কক্সবাজারের মহেশখালীতে গতকাল রাতে কালারমারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পরিচালিত এক অভিযানে নৌবাহিনী চিহ্নিত সন্ত্রাসী রমিজ উদ্দিনকে একটি শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করে। রমিজের বিরুদ্ধে পূর্বে হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র মামলা ছিল বলে জানা গেছে।


আটককৃত সন্ত্রাসীদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে