জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সোনালী পোপা

মহেশখালীর হোয়ানকের জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ত্রিশ কেজি ওজনের সোনালী পোপা মাছ।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে হোয়ানকের মো. আনোয়ার মেম্বারের মালিকানাধীন ফিশিং ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে এতে ধরা পড়ে এই পোপা মাছটি।


ট্রলারের মাঝি মাহবুব আলম ও ট্রলার মালিক আনোয়ার জানান, বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ফিশিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছিল। আজ সকালে ৮ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে জামিরী খাল নামক স্থানে প্রথম জাল ফেলার সাথে সাথে এ মাছটি ধরা পড়ে।


মাছ ব্যবসায়ী ও মাঝিমাল্লারা জানান, ৩০ কেজি ওজনের এই বিরল সোনালী পোপা মাছটির বর্তমান বাজার মূল্য অনুসারে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা হতে পারে।


এই পোপা মাছটি বিক্রি করা হবে কি না জানতে চাইলে ট্রলার মালিক আনোয়ার জানান, এটি অবশ্যই বিক্রি করা হবে। বিক্রি করার উদ্দেশ্যে মাছটি হোয়ানকের একটি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে