জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীতে পুলিশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মহেশখালীতে এসআই ( উপ-পরিদর্শক) পরেশ হত্যা মামলার পলাতক আসামি হান্নান (৪০) প্রকাশ কালামিয়াকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।


শুক্রবার (২১ জুন) রাত আনুমানিক ৮টায় উপজেলার হোয়ানকের কাঁঠালতলী গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।


 তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলামের নির্দেশনায় মহেশখালী থানা পুলিশের এএসআই (সহকারী উপ-পরিদর্শক) এজহার মিয়া ও এএসআই (সহকারী উপ-পরিদর্শক) জিয়াবুল হক ফোর্স নিয়ে হোয়ানকের কাঁঠালতলী গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকা মহেশখালীর পুলিশের এসআই হত্যা মামলার আসামি হান্নান প্রকাশ কালামিয়া-কে আটক করে। আটক মো.হান্নান প্রকাশ কালামিয়া ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও ২০১৮ সালে অপর এক হত্যা মামলাসহ আটক কালামিয়ার বিরুদ্ধে ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।


আটক কালামিয়া হোয়ানকের পূর্ব কাঁঠালতলী এলাকার মৃত বদর উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে