জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীর কলেজ শিক্ষার্থী অপহরণ, মূলহোতা ছৈয়দুল করিম আটক

মহেশখালীর কলেজ শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী ছৈয়দুল করিম (৩০) কে আটক করেছে র‍্যাব। সে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলা এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (২৯ মে) দুপুরে কক্সবাজার কোর্ট বিল্ডিং এলাকা থেকে ছৈয়দুল করিমকে আটক করা হয়।

অপহরণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ তাকে প্রকাশ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত ছৈয়দুল করিম। পরে গত ১৮ মে মহেশখালী থানায় ছৈয়দুল করিমকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

ওই শিক্ষার্থীর স্বজনদের দাবি, তাকে অপহরণ করে তুলে নিয়ে ছৈয়দুল করিমসহ কয়েকজন পালাক্রমে গণধর্ষণ করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর চেহারা ও শরীরের নানা অংশে ক্ষতচিহ্ন রয়েছে। শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত ছৈয়দুল করিমের কঠোর শাস্তি চেয়েছেন।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে