জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাতারবাড়ি সড়কে ডাকাতি ও পুলিশকে গুলি করার ঘটনায় আটক-১

মহেশখালীর মাতারবাড়ি সড়কে ডাকাতি ও টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে গুলি করে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় নজরুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) ভোর ৪ টায় ইউনুছখালী স্কুল মাঠ থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।

তিনি জানান, মাতারবাড়ি সড়কে ছিনতাই ও ডাকাতি এবং টহলরত পুলিশকে গুলি করার ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় একাধিক টিম অভিযানে ছিলো। তারই পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছখালী স্কুল মাঠ থেকে ওই ঘটনায় জড়িত নজরুল, প্রকাশ টাওয়ার নজরুল কে আটক করে মহেশখালী থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় জড়িত সকলকেই গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আটক নজরুল কালারমারছড়ার ইউনুছখালী পশ্চিম পাড়া এলাকার কালু মিয়া পুত্র।

এর আগে গত মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে ছিনতাই ও ডাকাতি করে একদল ডাকাত। এসময় রাতে ওই সড়কে টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে ডাকাতদল গুলি করলে মনির আহমদ নামে এক পুলিশ সদস্য আহত হয়।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে