জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বর্ণাঢ্য আয়োজনে বন্ধন ২০০০ এর ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মহেশখালী উপজেলার এসএসসি ব্যাচ ২০০০ এর সংগঠন বন্ধন ২০০০ পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।


১৩ই এপ্রিল শনিবার মহেশখালীর লিডারশীপ কমিউনিটি সেন্টারে পারিবারিক বন্ধন অটুট রাখতে প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ মিলনমেলা।


পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী নানা আয়োজন ও মনোজ্ঞ পরিবেশনায় বিচিত্র আয়োজনে আড়ম্বরপূর্ণ হয়ে উঠে এই পারিবারিক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। আয়োজনের অংশ হিসেবে ছিলো সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের বক্তব্য, সঙ্গীত প্রতিযোগিতা, নারী ও পুরুষ সদস্যদের জন্যে আলাদা খেলা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ভিতর-বাহির প্রতিযোগিতা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লোকমান হাকিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেকুর ইসলাম।


এ সময় সদস্যরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিন্ন হওয়ার নয়।’


স্বাগত ব্যক্তব্যে সভাপতি লোকমান হাকিম বলেন- সবাইকে নিয়ে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা পুনর্মিলনীতে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


অনুষ্ঠানটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে সদস্য শওকত মুরাদ বলেন, প্রত্যাশিত মিলনের স্বর্গীয় আমেজে উচ্ছ্বসিত হোক আমাদের মন ও মনন। আত্মীয়তার নিখাঁদ বন্ধনে আমোদিত হোক বর্ণিল এই জীবনের ক্যানভাস। সদস্য শামিমা আকতার বলেন, এখানে এসে অনুভব করছি বন্ধুরা কত কাছের, কত আপন।


আগামীতেও এ রকম আয়োজনের ধারাবহিকতা আশা করছি। সমিতির অর্থ সম্পাদক নাজমুল আহসান শুরু থেকে বর্তমান পর্যন্ত সঞ্চয়ের স্থিতি ও ব্যালেন্স উপস্থাপন করেন। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দোয়া এবং উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে