জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে পহেলা বৈশাখ উৎযাপন

অন্ধকার দূর করে আলো জ্বালার প্রত্যয়ে বর্ণিল সাজে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে মহেশখালীতে ১৪৩১ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উৎযাপিত হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

নানা বর্ণিল সাজে শিশু-কিশোর তরুণ-তরুণী বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। ঢাকের তালে তালে বাঘ, হাতি, পেঁচা, ঢোল, একতারা, ভোঁদরের পাশাপাশি মোটিফের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সাজ-পোশাকে ফোটে বৈশাখ উদযাপনের রং। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তাছবীর হোসেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিমলেন্দু কিশোর পাল, উপজেলা প্রকল্প ইঞ্জিনিয়ার সবুজ কুমার দে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদসহ মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মহেশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।

পরে মহেশখালী উপজেলা প্রাঙ্গণে বাঙালির উৎসব পহেলা বৈশাখের নানা আয়োজনে এই উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে