জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাবার বাড়ি থেকে ইফতারি দেয়ার পরেও কক্সবাজারে গৃহবধূকে হত্যা!

মহেশখালীর মাতারবাড়িতে বকেয়া সুলতানা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।


সোমবার (২৫ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার নিজ শ্বশুর বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে শ্বশুর বাড়ির লোকজন। তাদের দাবি বকেয়া আত্মহত্যা করছে।


নিহতের ভাই ফয়সালের দাবী তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি জানান, ‘গত ৮ মাস আগে মাতারবাড়ির মগডেইল এলাকার বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ বাপ্পির সাথে নিহত বকেয়ার বিয়ে হয়। তারা উভয়ই একে-অপরকে ভালোবেসে উভয়ের পরিবারের অসম্মতিতে বিয়ে করায় যৌতুক নিয়ে নানা ঝামেলা চলে আসছিলো। বকেয়ার পরিবার থেকে ৪ লক্ষ টাকার যৌতুক দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু এরপরেও তার বোনকে মারধর করতো শ্বশুরবাড়ির লোকজন। গত কয়েকদিন আগেও ইফতারের জন্য মারধর করা হলে বকেয়ার বাবার বাড়ি থেকে ইফতার পাঠানো হয়। কিন্তু আজকে বকেয়াকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তার।


মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে, ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. বাপ্পী পলাতক রয়েছে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে