জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীর প্যারাবনে অভিযান, দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা

প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণের ঘটনায় অভিযান পরিচালনা করে দুই জনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। প্যারাবন কেটে ঘের নির্মাণ নিয়ে গেল কয়েকদিন ধরে মহেশখালীতে দখল বেদখলের ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটার পর অবশেষে মহেশখালী প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

শনিবার (২৩ মার্চ) মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে কোস্ট গার্ড, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেয়।

অভিযানে এস্কাভেটর জব্দ করা হয় এবং ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তারা হলেন- বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মৃত আব্দুল গনির পুত্র আবুল হোসেন (৫০) ও ময়মনসিংহের জনৈক আলাল উদ্দিনের পুত্র এমদাদুল হক (৪০)। তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা জানান, মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা এ প্যারাবনকে বনদস্যুদের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন মহেশখালীর এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে