জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ম্যাজিস্ট্রেট আসায় ৮শ’ টাকার তরমুজ হয়ে গেলো দেড়শো টাকা

রমজানে নিত্যপণ্যের বাজারে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ইফতার সামগ্রির তরমুজ, পেঁপে, শশা, লেবুর দাম যেন আকাশচুম্বী। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মহেশখালী উপজেলা প্রশাসন। মহেশখালীতে মাঝারি সাইজের একটি তরমুজের দাম হাঁকানো হয়েছে ৮’শ টাকা, কিন্তু ম্যাজিস্ট্রেট আসায় তা মুহুর্তের মধ্যে হয়ে গেলো দেড়শো টাকা। এমনই ঘটনা ঘটেছে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে।

শনিবার (১৬ মার্চ) মহেশখালীর শাপলাপুর বাজার, কায়দাবাদ বাজার, ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবীর হোসেন। এসময় দুই অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবীর হোসেন জানান, রমজানে যে-সব অসাধু ব্যবসায়ী পণ্যের অতিমূল্য নির্ধারণ করে ক্রেতা হয়রানি করছে তাদের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে