জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাহরির জন্য মুরগি কিনতে গিয়ে টমটমের ধাক্কায় শিশু নিহত

মহেশখালীর শাপলাপুরে বাজারে মুরগি কিনতে গিয়ে টমটম গাড়ির ধাক্কায় আফরোজা মণি নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় শাপলাপুর ছাদেকের কাটা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা মণি(৮) শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মোঃ আক্তারের মেয়ে।

নিহত আফরোজার মা জানান, তার বাবা বিদেশে থাকায় বাড়িতে বাজার করার মত কেউ ছিল না, তাই তাকে প্রথম রোজার সাহরী খাওয়ার জন্য মুরগী ক্রয় করতে পাঠিয়েছিলাম। এতে এত বড় দুর্ঘটনা ঘটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টায় সময়ে ছাদেকের কাটা বাজার থেকে মুরগী ক্রয় করে রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি ধাক্কায় মারাত্মক আহত হন সে। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে এবং সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, তার অবস্থা গুরুতর হওয়ায় থাকে আইসিও তে রাখা হয় এক ঘন্ট পর কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, নিহত পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে