জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীর আদিনাথ মেলা শুরু

মহেশখালীর আদিনাথ মন্দিরের শ্রী-শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু আজ শুক্রবার ( ৮ মার্চ) থেকে। পূজা উপলক্ষে শিব দর্শন ও মেলা চলবে আগামী ১০ দিন পর্যন্ত।

মহেশখালীর মৈনাক পাহাড়ের চূঁড়ায় শিব দর্শন ও পূজা উপলক্ষে চলা এই মেলা আদিনাথ মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। যা হয়ে আসছে শতবছরেরও বেশি সময় ধরে।

প্রতি বছর শীতের সায়াহ্নে ফাল্গুনের আগমনে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেব অর্থাৎ শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।

এসময় দেশের নানা প্রান্ত থেকে পূজারী ছাড়াও বিভিন্ন দেশ থেকে পূণ্যার্থীরা শিব দর্শনে মহেশখালীর আদিনাথে আসেন।

আজ প্রথম দিনেই শিব চতুর্দশী পূজা ও মেলায় দেশের নানাপ্রান্ত থেকে আসা হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে মৈনাকের চূড়া ও আদিনাথ শিব মন্দিরের আশপাশ।

আদিনাথ মেলা কমিটি জানিয়েছে, মহেশখালী উপজেলা আদিনাথ সংস্কার কমিটি ও সীতাকুণ্ড সাইন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ৮ মার্চ থেকে ১০ দিনব‍্যাপী পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন।

শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে টিটিএনকে বলেন, মেলার প্রথম তিনদিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূর্জা। পূজার পরও ৭ দিন সহ মোট ১০ দিন চলবে মেলা। প্রতি বছরের ন‍্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব‍্যবস্থা রয়েছে এবং অনৈতিক কর্মকাণ্ড ও যে-কোনো ধরনের জুয়া বন্ধ থাকবে। পূজারী ও দর্শনার্থীদের জন্য শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে। এইবার দুই থেকে তিন শতাধিক দোকানপাট বসছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতার কথাও জানান তিনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য মহেশখালী থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় পুলিশের সাথে সমন্বয় করে আনসারও মেলার সার্বিক নিরাপত্তার স্বার্থে দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষনিক টহলে থাকবে। বিভিন্ন সড়ক ও নৌপথে পুলিশের নজরদারি থাকবে জানিয়ে তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বক্ষনিক সজাগ থাকবে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা করে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাীকি মারমা জানান, মেলায় আগত তীর্থযাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যেন কোনরূপ অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন চলাচল সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে