জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন লবণ শ্রমিকের মৃত্যু

মহেশখালীর ধলঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম জসিম উদ্দিন(৫৫)। সে উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতুরিয়া এলাকার মো. জালাল উদ্দিনের পুত্র।



বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।




সূত্র জানায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়৷


স্থানীয়রা জানায়, গত ২ ফেব্রয়ারি(শুক্রবার) ধলঘাটার উত্তর সুতুরিয়া এলাকার স্থানীয় মো. জাফরের সাথে নিহত জসিমের বিরোধ বাধে। এই ঘটনায় জসিম উদ্দিন ও তার স্ত্রী ফিরোজা বেগম আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত জসিম উদ্দিন (৯ ফেব্রুয়ারি) শুক্রবার মারা যায়।


জসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে মহেশখালী থানা পুলিশ অভিযুক্ত ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-মো.জাফর আলম (৫৩), মো. আরফাত, সোহেল মিয়া (২৭), খোরশিদা বেগম(৪৭) ও কাজল রেখা(২৫)।



আটকের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, ধলঘাটায় পারিবারিক বিরোধের জের ধরে জসিম উদ্দিন ও জাফর আলমের পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় ২ ফেব্রুয়ারি ভুক্তভোগী জসিম উদ্দিন মহেশখালী থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী জসিম উদ্দিনের মৃত্যু হলে, পূর্বের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রুজু হয়। এই ঘটনায় মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন জানান তিনি।


Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে