জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালী থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক

লামার ফাঁসিয়াখালীর বনপুর বাজার এলাকা থেকে তানজিমুল হক নামে অপহৃত এক শিশুকে মহেশখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সামশুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে।


শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে কক্সবাজারের মহেশখালীতে অপহরণকারীরা জিম্মা থেকে তাকে উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ ।


অপহরণকারী সামশুল আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার সদর ইউনিয়নের মাঝের ডেইল বইল্লা পাড়ার নুর আহমদের ছেলে।



এর আগে বৃহস্পতিবার দুপুরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে শিশুটির মা বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। আট বছর বয়সী তানজিমুল হক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার এলাকার এহসানুল হক (৪৫) ও শাকেরা বেগম প্রকাশ রহিমার ছেলে। সে স্থানীয় বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।


পুলিশ ও অপহৃত তানজিমুল হকের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে শিশুটির বাবা-মা জরুরি কাজে বান্দরবান সদরে যান। এই সুযোগে বাড়িতে থাকা শিশু তানজিমুল হককে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিকাশে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা।



তারা জানান, অপহরণকারী আবচার ও নুর হোসেন তাদের পূর্ব পরিচিত। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের মহেশখালীতে হতে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অপহরণকারী দলের সদস্য সামশুল আলমকে।


এই ঘটনায় লামা থানায় নারী ও শিশু অপরাধ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে