জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কক্সবাজারে দুই শিশু সন্তানের মাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম ময়না পাখি, তিনি দুই শিশু সন্তানের মা।


জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত ময়না পাখির সন্তানদের অস্বাভাবিক কান্না শোনে স্থানীয় লোকজন ওই নারীর বাড়িতে এসে সিলিং ফ্যানের সঙ্গে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবারের অভিযোগ, ময়নার স্বামী ও তার পরিবারের সদস্যরা ময়নার ওপর নিপীড়ন চালিয়ে হত্যা করার পর বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ বাড়ির চালার সাথে লাগানো ফ্যানে ঝুলিয়ে রাখে। পরে শিশু সন্তানসহ নিহত ওই নারীকে বাড়িতে রেখে স্বামী লোকমান হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে যায়।


নিহত ময়না পাখির ভাই জানিয়েছেন, রাতে তার বোন ময়না পাখিকে পিটিয়ে ও মাথায় আঘাত করে আহত করা হয় বলে তারা খবর পান, পরে তারা তার বোনকে খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানতে পারেন।



নিহতের মা জানিয়েছেন, আগামী কয়েকদিন পর তার অপর এক মেয়ের বিয়ের অনুষ্ঠান রয়েছে। বিয়ে উপলক্ষ্যে শনিবার দুপুরে মহেশখালী সদরে জিনিসপত্র কিনতে যান তারা, সাথে যায় মেয়ে ময়না পাখি ও তার স্বামী লোকমান হাকিমও। সন্ধ্যায় সবাই ময়না পাখিদের বাড়িতে ফিরেন। এ সময় ময়না পাখি এই রাতটি তার বাবার বাড়িতে থেকে যেতে চাইলে স্বামী লোকমান হাকিম তাতে আপত্তি তুলেন।


এক পর্যায়ে স্বামী-স্ত্রী মিলে লোকমানদের বাড়িতে চলে আসেন। বাড়িতে ফেরার কিছু সময় পর ময়না পাখি মোবাইল ফোনে কান্নাজড়িত কণ্ঠে তাকে তার স্বামী বেশ মারধর করেছেন বলে বাবার বাড়িতে খবর দেন। তার মাথা দেয়ালে আঘাত করা হয়েছে বলে উল্লেখ করে চিকিৎসার জন্য আকুতি জানান।


এক পর্যায়ে তার ফোন কেড়ে নেওয়া হয়। এ সময় তার বাবার বাড়ির লোকজন ওই বাড়ির দিকে যাওয়ার মুহূর্তেই ময়না পাখি মারা গেছে মর্মে স্থানীয়রা তাদেরকে ফোন করে জানান।


এদিকে ময়না পাখির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই বাড়িতে ভাঙচুর চালায়। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ওই নারীর মরদেহটি থানায় নিয়ে আসা হয়।



হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।



মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে অনুসন্ধান করেছেন। লাশের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহ করা হবে। লিখিত আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়া হবে।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে