জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীর ধলঘাটায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আহসান উল্লাহ বাচ্চু

মহেশখালীর ধলঘাটার মানুষের আস্থা ঠেকলো নৌকায়, ৩৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হলেন আহসান উল্লাহ বাচ্চু।


সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলে যা শেষ হয় বিকাল ৪ টায়। এরপর ভোট গণনা শেষে এক এক করে প্রত্যেক কেন্দ্রের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করেন দায়িত্বপ্রান্ত রিটার্নিং কর্মকর্তা। এতে ৩৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ বাচ্চুকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬২৭ ভোট। ৯টি কেন্দ্রের মোট ভোট সংখ্যায় ৯৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয় নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু।



নির্বাচিত হওয়ার পর টিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাচ্চু বলেন, ‘আমি ধলঘাটাবাসীর প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাসহ আর ইউনিয়নের সকল নাগরিকের প্রতি আমি ঋণী। আগামীকাল থেকে আমি নিজস্ব অর্থায়নে ধলঘাটার উন্নয়ন কাজ শুরু করবো’।


শান্তিপূর্ণ ভাবে চলা এই দ্বীপ ইউনিয়নের ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রত্যেক কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে প্রায় একতৃতীয়াংশের অধিক। সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে ২ নং ওয়ার্ডে ৮২%।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে