জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীতে শান্তি বজায় রাখতে মহল্লার সমাজ কমিটির শান্তি সমাবেশ

‘বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করে শান্তি বজায় রাখতে’ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাজ কমিটির সমন্বয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


১২ ই জুলাই, বুধবার বিকেল সাড়ে ৫টায় খোন্দকারপাড়া বাজারের প্রধান সড়কের চৌরাস্তার মোড়ে ১০ সমাজ কমিটির যৌথ উদ্যোগে এলাকাবাসীর আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান।



এসময় সমাজ কমিটির প্রতিনিধি হিসেবে শান্তির সমাবেশ বক্তব্য রাখেন.. মোহাম্মদ জফুর কোম্পানি, খাজা আহমদ, এরশাদুল্লাহ কোম্পানি, দেলোয়ার হোসেন, আলহাজ্ব নুরুল ইসলাম, ছৈয়দ নুর কোম্পানি, ডাঃ নেছার আহমদ, নুরুল আমিন মাঝি, গোলাম বারী কোম্পানি, মোহাম্মদ হোসেন, নুরুল আমিন, রহিম সিকদার।


এসময় আরো বক্তব্য রাখেন.. খোন্দকারপাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার রাহমত উল্লাহ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মিয়া, শ্রমিকলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, আল্লামা মোহাম্মদ ফোরকান শাহ রহঃ গাউছিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শাকের উল্লাহ, মোহাম্মদ শাহ আলম, মাওলানা আশরাফুল আলম, আব্দুল হক হিরন, পল্লি চিকিৎসক আব্দুল মান্নান, আব্দুল হাকিম, রবিউল আলম মাঝি, মোহাম্মদ আমিন’সহ সচেতন জনপ্রতিনিধিরা এ সমাবেশে অংশগ্রহণ করবেন।


বৈঠক


সমাবেশে বক্তারা বলেন, মসজিদে কোরবানি ঈদের নামাজ আগে-পরে আদায়কে কেন্দ্র করে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মহেশখালী পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল খালেক’সহ ৪ জনকে আহত করার মত জঘন্য ও নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এ ধরনের ঘটনা যেন এলাকায় পুনরাবৃত্তি কেউ যেন করতে না পারে, নাগরিকের যানমালের ক্ষতি করতে না পারে, এলাকায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে মহল্লার সর্দার সতর্ক থাকার আহ্বান জানান।


এলাকাবাসীর ঘোষণা সন্ত্রাস, নির্যাতন ও নিষ্ঠুরতা আর চলবে না। আমরা কারও প্রতিপক্ষে গিয়ে বাধা দেব না। কাউকে আঘাত করব না। কিন্তু কেউ যদি সাধারণ জনগণের উপর বেআইনি ভাবে আঘাত করে, সবাইকে সঙ্গে নিয়ে সেটা প্রতিহতের চেষ্টা করব। সামাজিক দায়িত্ব ও কর্তব্য সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের জন্য প্রযোজ্য।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে