জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মহেশখালীতে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে টমটম উল্টে চালক নিহত

কক্সবাজারের মহেশখালীতে পথচারী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে টমটম উল্টে গিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম নুরুল হাসেম (৩৮)। তিনি হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।


দুর্ঘটনায় সালমা খাতুন (৫০) নামের আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি নতুন বাজার এলাকার আবুল খায়েরের স্ত্রী।


আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়াস্থ ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বড় মহেশখালী নতুন বাজার থেকে যাত্রী নিয়ে টমটমটি পানিরছড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় এক মাদ্রাসা শিক্ষার্থী বিক্ষিপ্তভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি খাদে পড়ে উল্টে যায়। এতে চালক নুরুল হাসেম ও সালমা খাতুন গুরুতর আহত হন।


তাদেরকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল হাসেমকে মৃত ঘোষণা করেন।


সালমা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


নিহতের শ্যালক ওসমান গনি জানান, তার ভগ্নিপতি নুরুল হাসেম বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়ায় শশুরবাড়ি এলাকায় তার অপর ভায়রার সাথে বসবাস করে টমটম চালাতেন। দুর্ঘটনার বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে