জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোখা’র তান্ডবে মহেশখালীতে তিন লবণচাষির মৃত্যু

ঘূর্ণিঝড় মোখা’র তান্ডবের কবল থেকে লবণ বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের মহেশখালীর তিন লবণচাষি। রোববার (১৪ মে) রাত ১০ টা ও ১২টায় উপজেলার হোয়ানকে ইউনিয়নের লবণ মাঠের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী।



মারা যাওয়া লবণচাষিরা হলেন—মহেশখালী হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) এবং অন্যজন পানিরছড়া বারঘরপাড়ার মৃত মতনের ছেলে মো. আনছার (৩০)।


ইউপি চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী বলেন, আমি যতদূর শুনেছি রোববার সকালে ঘূর্ণিঝড় শুরুর আগ মুহূর্তে হোয়ানকের পশ্চিমে পলিথিন ও লবণ নিরাপদে রাখার জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। অতিরিক্ত বাতাস ও বৃষ্টির মধ্যে কাজ করার ফলে তাদের মধ্যে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়, পরে বিকাল সাড়ে ৪টায় রিদওয়ানকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যান। এদিকে রাত ১০টা ও ১২টায় লবণ মাঠের পাশে পানিতে ভাসমান অবস্থায় বাকি দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।


মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন জানান, তিন জনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে বলতে হবে।


বিষয়টি জানতে মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরীকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে