জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাগুরায় আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে “আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। তিনি শিক্ষকদের সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা তুলে ধরে বলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুধু জ্ঞান বিতরণকারীই নন, বরং আদর্শ মানুষ গড়ার কারিগর।


সভায় সভাপতিত্ব করেন মো. দাওয়াহীদ হোসেন, প্রধান শিক্ষক চিত্ত বিশ্রাম প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মহম্মদ আলিমুজ্জামান, মোহাম্মদপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পেশাজীবী সংগঠনের সভাপতি মহম্মদ হারুন-রশিদ। এছাড়াও মো. মশিউর রহমান, মো. আবু বক্করসহ উপজেলার দুই শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষক অংশগ্রহণ করেন।


আলোচকরা বলেন, প্রাথমিক শিক্ষকরা শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা গঠনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধরনের আয়োজন শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

Tag