জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় পৃথক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

নওগাঁয় পৃথক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

নওগাঁয় পৃথক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

নওগাঁর মহাদেবপুরে পৃথক দুটি দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। পৃথক দুটি দূর্ঘটনা ঘটে আজ রবিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শ্যামপুরমোড় ও চৌমাশিয়ামোড় নামক স্থানে। শ্যামপুর মোড়ে ঘটনাস্থলে নিহত ব্যাক্তি হলেন শ্যামপুর সরদারপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিন ওরফে তুনা সরদারের ছেলে সাইদুর রহমান সরদার (৫৯)। অপরদিকে চৌমাশিয়ামোড় বাজারে আহত ৩ জনের মধ্যে দু' জনের নাম-পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চৌমাশিয়া জামে মসজিদ এর সভাপতি ও সাবেক ইউপি সদস্য নূর ইসলাম ওরফে তকু মেম্বার ও তার শ্যালিকার ছেলে ইউছুপ আলী।প্রত্যক্ষদর্শী ও স্থানিয়রা জানায়, সাইদুর রহমান সরদার পেশায় একজন বিস্কুট ব্যবসায়ী। তিনি রবিবার দিনগত রাত পনে ৭ টারদিকে সরস্বতীপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাসা শ্যামপুর গ্রামে ফেরার পথে শ্যামপুরমোড়ে পৌছালে এসময় দ্রুতগামী কালো রংয়ের মাইক্রোবাস (হাইসগাড়ী) তাকে সজোরে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘর্টনাস্থলে শতশত লোকজন ভীড় জমায়। খবর পেয়ে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স সহ দূর্ঘটনাস্থলে পৌছান। অপরদিকে একই সড়কের চৌমাশিয়ামোড় বাজারে দুটি মোটরসাইকেল সংঘর্ষে মোট ৩ জন আহত হয়। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য ও চৌমাশিয়া জামে মসজিদ এর সভাপতি নূর ইসলাম ওরফে তকু মেম্বার ও তার শ্যালিকার ছেলে চৌমাশিয়া গ্রামের ইউছুপ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান স্থানিয়রা। এসময় অপর মোটরসাইকেল চালক (মহাদেবপুর-

শিবগঞ্জ) এলাকার যুবক আহত অবস্থায় তিনি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিবেন জানিয়ে মহাদেবপুরের উদ্দেশ্য চলে যায় তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌমাশিয়া গ্রামের ইউছুপ আলীর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন সাবেক ইউপি সদস্য নূর ইসলাম তকু তারা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে উল্টো পথে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল এসে সজোরে সংঘর্ষে লিপ্ত হয়।

আরও খবর



নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক-১

৩০৯ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে


নওগাঁয় পৃথক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

৩৪২ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে