জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিঠাপুকুরে প্রাণী সম্পদ মেলা প্রদর্শনীর উদ্বোধন


পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে  মিঠাপুকুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনী-২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬শে  ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার  রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। তিনি আরো বলেন-দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন  গবাদিপশু পাখি পালনে আপনাদের সরকার সহযোগিতা করবে। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।তিনি আরো বলেন- প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, প্রানী সম্পদ কর্মকর্তা একরামূল ইসলাম,ভেটেনারী সার্জন জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন তীর্থ এন্ড তৈথী এগ্রো লিমিটেড এর     তিতাস আহম্মেদ। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩৫টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভী গরু, মহিষ, ছাগল, ভেড়া,হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।


আরও খবর