জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিঠাপুকুরে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব,আদিবাসী সম্প্রীতি মহাসমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মিঠাপুকুরে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব,আদিবাসী সম্প্রীতি মহাসমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ

মাটি খুড়লেই বৌদ্ধ সভ্যতা,বৌদ্ধরা এদেশের শিল্প,সংস্কৃতি,ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গর্বিত অংশীদার।বৌদ্ধ চর্যাপদের ওপর ভিত্তি করে বাংলা ভাষার উৎপত্তি।সেই উৎপত্তির আদি বিদ্যাপীঠ পাহাড়পুর সোমপুর মহাবিহার,জগদ্দল বিহার,হলুদ বিহার,মহাস্থানগড়সহ সবকিছু প্রত্নতত্ত্ব। হাজার বছরের ঐতিহ্যকে ধারন করে রংপুরের মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারে দিনব্যাপী বৌদ্ধদের প্রধান জাতীয় ও ধর্মীয় মর্যাদাপূর্ণ ও দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব,আদিবাসী সম্প্রীতি মহাসমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনব্যাপী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে বেনুবন বৌদ্ধ বিহারে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উত্তর বঙ্গের কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের সভাপতি বাবু বৈদ্যনাথ খালকোর সভাপতিত্বে গুনীজন সংবর্ধনায় প্রথম অধিবেশনে বিশ্ব শান্তি কামনায় মৈত্রী সূত্রাপাঠের মধ্য দিয়ে প্রভাতফেরীতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উপিস্থিত ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু মহামান্য সংঘরাজ,একুশে পদকপ্রাপ্ত ও চট্রগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসন শোভন জ্ঞানভানক ড.জ্ঞানশ্রী মহাস্থবির,প্রধান আলোচক হিসাবে ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির সদস্য সদস্য রাশেক রহমান।আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতি,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া সহ প্রমূখ।

এসময় বৌদ্ধ ধর্ম সম্পর্কে সময় আলোচনা করেন বক্তরা। 

বার্তা প্রেরক 
শামীম রানা 
মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি
তারিখঃ ০৭.১১.২০২২
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮
Tag
আরও খবর