জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের

লালপুর (নাটোর) প্রতিনিধি: বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন অর্জন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। রবিবার (৯ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার মোহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পুতুল বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ এবং লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মুলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। অনুষ্ঠান শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহড়কয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিমন্ত্রী পুতুলের মাধ্যমে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে