জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় পাট কাটার মৌসুম ঘিরে গ্রামবাংলার মাঠজুড়ে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। ভোরের আলো ফুটতেই কৃষকেরা নেমে পড়ছেন ক্ষেতে। কেউ পাট কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার কোথাও জাগ দেওয়ার জন্য কাটা পাট পানিতে ডুবিয়ে রাখা হচ্ছে। জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুকানোর দৃশ্যও চোখে পড়ছে। কয়েক মাসের পরিশ্রমের পর এখন ‘সোনালি আঁশ’ ঘরে তোলার ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, আড়বাব ও ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকদের হিসাবে, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। পাট ও পাটকাঠি বিক্রি করে আয় হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। ফলে খরচ বাদ দিয়েও ভালো লাভের আশা করছেন তারা। সাঁইপাড়া গ্রামের কৃষক সাব্বির হোসেন জানান, গত কয়েক বছরের মতো এবারও আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে। রোগবালাই কম থাকায় চাষে তেমন কোনো সমস্যা হয়নি। পাশাপাশি বাজারদরও সন্তোষজনক। পাট ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, “মানভেদে তিনি প্রতি মণ পাট সাড়ে তিন থেকে চার হাজার টাকা দরে কিনছেন। বর্তমান বাজারদর স্থিতিশীল থাকলে কৃষকেরা আরও লাভবান হবেন বলে আশা করছেন তিনি।” উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লালপুরের ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পদ্মার চরাঞ্চল মিলিয়ে মোট ৮ হাজার ৬৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার পাটের আবাদ বেড়েছে ১ হাজার ৯৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯১ বেল। এছাড়া সরকারি প্রণোদনার আওতায় ১ হাজার কৃষকের মধ্যে উন্নতমানের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, “কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে তদারকির ফলে এ বছর পাটের ফলন ভালো হয়েছে। ভালো ফলন ও সন্তোষজনক বাজারদরে এ বছর পাট চাষে লাভের আশা করছেন লালপুরের কৃষকেরা।”
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে