জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব

লালপুর (নাটোর) প্রতিনিধি: আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব পূর্ব-পশ্চিমের লড়াইয়ে ২–০ গোলে পশ্চিমপাশের জয়, খেলা শেষে খাসির ভোজ। ব্যবসার ব্যস্ততা ভুলে একদিনের জন্য ফুটবল মাঠে নেমেছিলেন নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর বাজারের ব্যবসায়ীরা। আনন্দ, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাস্তার পূর্ব ও পশ্চিম পাশের দোকানদারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পূর্ব পাশের দলকে ২–০ গোলে হারিয়ে জয় পেয়েছে পশ্চিম পাশের ব্যবসায়ী দল। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আব্দুলপুর বাজারের ব্যবসায়ীরা রাস্তার পূর্ব ও পশ্চিম—দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। খেলাকে ঘিরে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত পশ্চিম পাশের ব্যবসায়ী দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দুটি গোল করেন। নির্ধারিত সময় শেষে ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করে পশ্চিম পাশের দল। তবে জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। খেলা শেষে দুই দলের খেলোয়াড় ও ব্যবসায়ীরা মিলেমিশে আনন্দ ভাগাভাগি করেন। এ সময় একটি খাসি কিনে উভয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিয়ে ভোজের আয়োজন করা হয়। এতে পুরো আয়োজনটি পরিণত হয় ব্যবসায়ীদের মিলনমেলায়। আয়োজক ও অংশগ্রহণকারীরা বলেন, ব্যবসায়িক ব্যস্ততার বাইরে এমন ক্রীড়া আয়োজন পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচটি আব্দুলপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে