জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনের আলামতসহ সৌরভ ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) রাতে উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন। জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে লালপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মাদকবিরোধী অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় সৌরভ ইসলামকে আটক করা হয়। পরে তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সাথে জড়িত ছিল এবং এলাকায় মাদক সেবনের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।” লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, লালপুর উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও জোরদার করা হবে।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে